ঘিওরে সেলফি পরিবহন এবং সেবা গ্রীন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন। আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় বুধবার সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে পুলিশ ইনচার্জ মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছন।
তিনি বলেন, বুধবার সকাল সাড়ে দশটার দিকে ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহনের সাথে পাটুরিয়া গ্রামীণ সেবা গ্রীন লাইন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় নিহত না হলেও আহত হয়েছে কমপক্ষে ২৫ যাত্রী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণে প্রায় আধাঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।