পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয়দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার থেকে আগামী ৯ জুন পর্যন্ত এই বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে স্থলবন্দর দিয়ে দুই দেশের বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
আরো পড়ুন : কার্ডিফে আজ শ্রীলঙ্কার মুখোমুখি আফগানিস্তান
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আখাউড়া স্থলবন্দর দিয়ে মঙ্গলবার থেকে আগামী ৯ জুন পর্যন্ত পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। দুই দেশের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে ছয়দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে ওই সময়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
ইত্তেফাক/ইউবি