দুর্গম মরুভূমিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে চীন

নতুনে ক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে জিনজিয়াং এর দূরবর্তী তাকলামাকান মরুভূমিতে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন। এসব ক্ষেপণাস্ত্র জাহাজ ধংসকারী বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

প্রতিবেদনে বলা হয়, স্যাটেলাইট চিত্রতে মরুভূমির পূর্ব প্রান্ত বরাবর অনেকবড় আকারের একটি স্ট্রিং দেখা যায়। এই চিত্র থেকেই অনেকটা নিশ্চিত হওয়া গেছে যে মরুভূমিতে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তারা।

ইউনাইটেড স্টেটস নেভাল ইন্সটিটিউট (ইউএসএনআই) এক রিপোর্টের বলছে, এই হাইপারসনিক অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুদ্ধজাহাজের জন্য হুমকি স্বরূপ। 

এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের লক্ষ্যবস্তু নিয়ে এক গবেষণায় জানা যায়, চাইনিজ পিপলস লিবারেশন আর্মি এই দুর্গম মরুভূমির মতো নতুন লক্ষ্যবস্তুতে সম্ভাব্য ভবিষ্যত সংঘাত মোকাবেলায় মক মিলিটারি ড্রিল পরিচালনা করছে।