হিলিতে আমদানি-রপ্তানি বন্ধ

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

রবিবার (১৫ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

হিলি পানামা পোর্ট লিংক লিমিডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, সকাল থেকে এই স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। পাশাপাশি পণ্য লোড-আনলোড বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান জানান, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।