মেয়াদোত্তীর্ণ হওয়ায় নোয়াখালী জেলা ছাত্রলীগরে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ মে) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কমিটি বিলুপ্ত করা হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রলীগ নোয়াখালী জেলা শাখার মেয়াদোত্তীর্ণ হওযায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গত ১ মে ছাত্রলীগ নোয়াখালী জেলা শাখা কর্তৃক ঘোষিত সেনবাগ উপজেলা শাখা কমিটি, সেনবাগ পৌর শাখা কমিটি, সেনবাগ সরকারি কলেজ শাখা কমিটি এবং গত ১১ মে তারিখে ঘোষিত নোয়াখালী সদর উপজেলা শাখা কমিটি, নোয়াখালী পৌর শাখা কমিটি, নোয়াখালী সরকারি কলেজ শাখা কমিটি ও সোনাপুর ডিগ্রী কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী জেলা শাখার নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ প্রার্থীদের নিকট থেকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে দায়িত্ব নেতৃবৃন্দের (ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাইদুর রহমান সম্রাট, উপ ছাত্র বৃত্তি সম্পাদক ফৌজিয়া ইসলাম তামন্না ও সহ সম্পাদক নুর উদ্দিন জিকো) কাছে জীবনবৃত্তান্ত জমা দেয়ার দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ জেলায় সশরীরে উপস্থিত হয়ে জীবন বৃত্তান্ত সংগ্রহ করবেন।