রাজশাহীতে সড়কে ঝরলো শিশুসহ ৪ প্রাণ 

রাজশাহীর পবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। একজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। আরেকজন রবিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রবিবার (১৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুটি মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে এক শিশুসহ দুজন মারা যান। এ সময় আহত অন্য দুজনকে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের কর্মীরা।পরে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্র জানিয়েছে, হাসপাতালে দুজনকে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এর মধ্যে এক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে।  অন্য এক পুরুষের চিকিৎসা চলছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।