ইন্দুরকানী‌তে অপহৃত স্কুল ছাত্র সালাউ‌দ্দিন হত্যার ঘটনায় মামলা

অপহরণ ক‌রে স্কুল ছাত্র সালাউ‌দ্দিন‌কে হত্যার ঘটনায় পি‌রোজপু‌রের ইন্দুরকানী থানায় মামলা হয়েছে। নিহত সালাউ‌দ্দি‌নের পিতা সি‌দ্দিকুর রহমান বাদী হ‌য়ে মামলা‌টি ক‌রে‌ছেন।

মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আরও ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এদের মধ্যে পুলিশ ৯ জনকে গ্রেফতার করেছে। আটককৃতদের সকলেই কিশোর এবং একজন প্রাপ্তবয়স্ক। মঙ্গলবার মৃতের ময়নাতদন্ত শেষে বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত শনিবার রাতে শব-ই-কদরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয় সালাহউদ্দিন। এরপর সে আর ঘরে ফিরে আসেনি। পরের দিন রবিবার সকালে একটি মোবাইল থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে ফোন দেয় অপহরণকারীরা। পরবর্তীতে পরিবারের লোকজন বিষয়টি পুলিশকে জানালে পুলিশ মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে মূল পরিকল্পনাকারী সোহানসহ ৯ জনকে আটক করে। এরপর গতকাল সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ উমেদপুর খাল থেকে সালাহউদ্দিনের ভাসমান মৃতদেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: উৎসাহ উদ্দীপনায় স্পেনে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, কৌশলে সালাহউদ্দিনকে ডেকে নিয়ে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে খুনিরা। এরপর গলায় মাছ ধরা জালের রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

ইত্তেফাক/নূহু