নিজের ভবিষ্যৎ ঠিক করেছেন এমবাপ্পে, শিগগিরই ঘোষণা

টানা তৃতীয়বারের মতো লিগ ওয়ানের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। রবিবার রাতে ২৩ বছর বয়সী পিএসজি তারকার হাতে পুরস্কার তুলে দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন ফরাসি স্ট্রাইকার।

এবারের মৌসুম শেষ হওয়ার পথে। পিএসজির সঙ্গেও এমবাপ্পের চুক্তি শেষ। নতুন করে এখনো চুক্তি নবায়ণ করেননি। করবেন কি না সেটাও বলা যাচ্ছে না। আবার রিয়াল মাদ্রিদ কিংবা অন্য কোনো ক্লাবের সঙ্গেও চুক্তিবদ্ধ হতে পারেন। তবে এরই মধ্যে না কি নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এমবাপ্পে। জানিয়েছেন, শিগগিরই ঘোষণা দেবেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Fabrizio Romano (@fabriziorom)

গতকাল পুরস্কার নিতে এসে সংবাদমাধ্যমকে কিলিয়ান বলেন, ‘শিগগিরই আমরা এ ব্যাপারে জানতে পারবো, এটি প্রায় শেষ। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, প্রায়। হয়তো আমি প্যারিসে সুখে থাকবো। আবার অন্য কোথাও হতে পারে, কোনো নতুন প্রজেক্টের সঙ্গে।’