ঈদের চাঁদ দেখা নিয়ে চলছে তথ্য বিশ্লেষণ

এখন পর্যন্ত দেশের কোথাও থেকে শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। এ নিয়ে বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মঙ্গলবার সন্ধ্যা থেকে বায়তুল মুকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকটি চলছে। 

বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের পাশাপাশি ৬৪ জেলার তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। এছাড়া মহাকাশ গবেষণা কেন্দ্র ও আবহাওয়া অফিসের তথ্য বিশ্লেষণ করা হচ্ছে।

মঙ্গলবার চাঁদ দেখা গেলে ৫ জুন বুধবার ঈদুল ফিতর উদযাপন করবেন বাংলাদেশের ইসলাম ধর্মাবলম্বীরা। আর চাঁদ দেখা না গেলে ঈদ একদিন পিছিয়ে যাবে। 

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আজ পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচ