জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন অফিসের নতুন ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের দপ্তর সূত্রে এই তথ্য জানা যায়। এর আগে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ এপ্রিল সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আলী আজম তালুকদারকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।
এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমের অনুমোদনক্রমে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমানকে দুই বছরের জন্য পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলো।