শিবচরে হাজার মানুষকে ঈদের পোশাক দিলেন মুনির চৌধুরী

মাদারীপুরের শিবচর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় গরিব-দু:খী মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন শিবচরের কৃতি সন্তান জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মুনির চৌধুরী।

মঙ্গলবার (৪ জুন) উপজেলার দত্তপাড়ায় নিজ বাসভবনের সামনে প্রায় হাজার গরিব-দু:খী মানুষের মাঝে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। নিজে উপস্থিত থেকে সবার মাঝে ঈদের পোশাক বিতরণ করেন মুনির চৌধুরী। এসময় তার সাথে পরিবারের সদস্যরা ছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা-উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মুনির চৌধুরী বলেন, সমাজ ও রাষ্ট্রের সব বিত্তবানদের উচিত ঈদের আনন্দ ভাগাভাগি করতে গরিব-দু:খী মানুষের জন্য কিছু করা। আমি তেমন কিছু করতে না পারলেও গরিব-দু:খী মানুষকে কাছে ডেকেছি,তাদের সংস্পর্শ পাওয়ার চেষ্টা করেছি। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আজকের এই আয়োজন। 

ইত্তেফাক/আরকেজি