বুধবার সকাল থেকেই আকোশে ছিল মেঘের ঘনঘটা। এর মধ্যেই ঢাকার অনেক স্থানে সকাল ৭টা থেকে ঈদ জামাত শুরু হয়। একই সময় ঝুম বৃষ্টি নামায় দুর্ভোগে পড়েছেন মুসল্লিরা। বৃষ্টি উপেক্ষা করে মুসুল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন।
জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয়েছে। এ নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান।
নামাজ পড়তে গিয়ে অনেক মুসুল্লি বৃষ্টিতে বিপাকে পড়েছেন। অনেকে ভিজে ভিজে মসজিদে আসছেন। শুধু ঢাকা নয়, দেশের দক্ষিণাঞ্চলেও বৃষ্টিপাত হচ্ছে। ঢাকায় টানা দেড় ঘণ্টা বৃষ্টি হয়।
আরো পড়ুন : ফরিদপুরে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৬
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ঈদের দিন সকাল থেকে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির কারণে ঈদের দিন সারাদেশে তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে।
ইত্তেফাক/ইউবি