বিশ্বের অন্যতম শিক্ষা বিষয়ক নেটওয়ার্ক কানাডার আইসিইএফের আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনে শা এসোসিয়েটসের বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার অর্ণব চক্রবর্তী অংশগ্রহণ করেছেন। এতে বিশ্বের ৯০টি দেশ থেকে এক হাজার ৯৫ জন প্রতিনিধি অংশ নিয়েছেন।
শিক্ষা সম্মেলনে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও ইউরোপের শীর্ষস্থানে থাকা বিশ্ববিদ্যালয় ও কলেজের এডমিশন অফিসার, ডিন ও ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ম্যানেজারদের সঙ্গে সাক্ষাৎ করবেন অর্ণব। একইসঙ্গে অনেক বিটুবি মিটিংয়েও উপস্থিত থাকবেন তিনি। তিনদিন ব্যাপী এ শিক্ষা সম্মেলনে বাংলাদেশের হয়ে নেতৃত্ব দিচ্ছেন অর্ণব।
এর মাধ্যমে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা সহজীকরণ, স্কলারশিপ সুবিধা, কো-অপ প্রোগ্রাম, পার্ট-টাইম, ফুল-টাইম চাকরি ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন দেশের দূতাবাস, হাইকমিশন, আমেরিকা ও কানাডার খ্যাতনামা ইউনিভার্সিটি এবং কলেজের প্রতিনিধি ও ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সুযোগ মিলবে।