মুসলিম বিশ্বকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরে ‘উষ্ণ শুভেচ্ছা’ জানিয়েছেন । খবর আনাদলুর। 

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও সমস্ত বিশ্বের মুসলমানরা এই পবিত্র ঈদে কম ভাগ্যবানদের সাহায্য করতে তাদের প্রতিশ্রুতির সুযোগ রয়েছে। সৃষ্টিকর্তার প্রতি তাদের বিশ্বাসকে জোরদার করতে এবং অন্যদের সঙ্গে উপাসনা ও সহযোগীতা ভাগ করার সুযোগ যোগায় এই ঈদ।   

আরো পড়ুন: আফগানিস্তানে ঈদের জামাতে বোমা হামলা, নিহত ২ 

ট্রাম্প আরও বলেন, ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও আমি আশা করছি, মুসলিম বিশ্বের পবিত্র ঈদুল ফিতর সবার জন্য আনন্দ ও শান্তি বয়ে আনবে।  

ইত্তেফাক/এসআর