শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুবলীগের নানা কর্মসূচি পালিত

১৭ মে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত ১২ মে ২০২২ তারিখে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল-এর নির্দেশে ২ দিনব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়। 

গত ১৬ মে, ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা এবং বাক-প্রতিবন্ধী, দৃষ্টি-প্রতিবন্ধী, শ্রবণ-প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে শাড়ি, লুঙ্গি, সাদা ছড়ি বিতরণ করা হয়। 

যুবলীগের র‌্যালি।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এবং দেশব্যাপী সকল প্রার্থনালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

১৭ মে দেশব্যাপী র‍্যালি ও কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং দেশের প্রতিটি ইউনিট যুবলীগ নেতা-কর্মীরা আনন্দ র‍্যালি করেন। 

শেখ হাসিনার ৪২ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে যুবলীগের নানা কর্মসূচি পালিত

উল্লেখযোগ্য ইউনিটসমূহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, কুমিল্লা উত্তর জেলা, কুমিল্লা মহানগর, ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ মহানগর, চট্টগ্রাম মহানগর, খুলনা মহানগর, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী জেলা, রাজশাহী মহানগর, বগুড়া জেলা, পাবনা জেলা, নাটোর জেলা, রংপুর, রংপুর মহানগর, মানিকগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা, মৌলভীবাজার জেলা, সিলেট জেলা, সিলেট মহানগর, নেত্রকোনা, জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, নোয়াখালী, লক্ষ্মীপুর, পটুয়াখালী, বরগুনা, নওগাঁ, জয়পুরহাট, সুনামগঞ্জ, কক্সবাজার, হবিগঞ্জসহ বিভিন্ন উপজেলা, পৌরসভায় র‍্যালি অনুষ্ঠিত হয়।