বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বাণিজ্য বৃদ্ধির জন্য করণীয় নির্ধারণে লক্ষ্যে মঙ্গলবার মালদ্বীপের হুলো মালেতে অবস্থিত প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) হাইকমিশনের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মালদ্বীপে বাংলাদেশী পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্য পরিবহনে উভয় দেশের মধ্যে সরাসরি শিপিং লাইন চালু, আকাশপথে পণ্য পরিবহনে পরিবহন ব্যয় হ্রাস করণসহ সমসাময়িক বিষয়ে আলোচিত হয়।
সভায় প্রবাসী ব্যবসায়ী সিআইপি ও গ্লোবাল রিচের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল রানা, শিক্ষা অনুরাগী ও ব্যবসায়ী মিয়াঞ্জ ইন্টারন্যাশনাল কলেজের কর্ণধার আহমেদ মোত্তাকী, ভিউ কন্সট্রাকশনের চেয়ারম্যান দুলাল হোসেন, ঢাকা ট্রেডার্সের এমডি বাবুল হোসেন, ফ্রোর এল প্রাইভেট লিমিটেডের এমডি হাদিউল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী মজিবুর রহমান, ফুড এন্ড ফুডের পরিচালক নুরে আলম রিন্টু, কিউ এন্ড এ’র পরিচালক জহিরুল ইসলাম ও সাইয়ূম, শাহিয়ান মার্টের পরিচালক মোকলেছুর রহমান, ব্ল্যাক অলিভ রেষ্টুরেন্টের পরিচালক হাফিজুর রহমান, পিএফ ট্রেডার্সের পরিচালক পারভেজ, এসকে মার্টের পরিচালক আবদুল সালেম কুদ্দুস ও প্রবাসী ব্যবসায়ী আরিফ মাতাবরসহ সংশ্লিষ্ট প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় মিশনের প্রথম সচিব সোহেল পারভেজ ও তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।