শরীফের চাকরি ফিরে পাওয়ার আবেদনে দুদকের নাকচ

অপসারিত উপ-সহকারী পরিচালক (ডিএডি) শরীফ উদ্দিনের চাকরি ফেরতের আবেদন নাকচ করে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৭ মে) ইস্যু হওয়া দুদক মহাপরিচালক (প্রশাসন) জিয়াউদ্দীন আহমেদ সই করা চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে। 

আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন ( কর্মচারী) চাকরি বিধিমালা ২০০৮ এর ৫৪(২) বিধি অনুযায়ী গত ১৬ ফেব্রুয়ারি উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। তিনি গত ২৭ ফেব্রুয়ারি প্রত্যাহারপূর্বক চাকরিতে পুনর্বহালের আবেদন করেন। তার আবেদন কমিশন কর্তৃক বিবেচিত হয়নি।