বিশ্বে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৬৩ লাখ ছাড়িয়েছে। তবে নতুন করে এই ভাইরাসে কমেছে মৃত্যু। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে করোনা রোগী শনাক্তের সংখ্যা।
সোমবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। আর এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ১০৩ জনে। এ নিয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩৩১ জনে। আর করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫২ কোটি ৭৬ লাখ ৮৩ হাজার ৯৯১ জন হয়েছে। আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন উত্তর কোরিয়ায়। দেশটিতে এ সময় নতুন করে ১ লাখ ৮৬ হাজার ৯০ জনের করোনা শনাক্ত হয়। আর মারা যান একজন। অন্যদিকে, দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া।