নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার উন্নয়ন অগ্রগতি, সমস্যা সম্ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজন হলরুমে বৃহস্পতিবার সকাল ১১টায় এ মতবিনিময় সভা করা হয়।
আরও পড়ুন: ঈদ আনন্দে মুখরিত ধরলা পাড়
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলটের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আব্দুর রউফ সুজা, রংপুর বিভাগীয় কার্যালয়ের ডিডি এলজি আশরাফুল ইসলাম, জয়পুরহাট জেলায় কর্মরত পুলিশ সুপার রশিদুল ইসলাম সাজু, দিনাজপুর জেলায় কর্মরত যুগ্ম জেলা দায়রা জজ তাসকিনুল হক রিজু, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খালেদ হোসেন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ উল হাসান, ঢাকা ধানমন্ডিতে কর্মরত সহকারী পুলিশ সুপার হাসিনুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান, কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আনিছুল ইসলাম, নিতাই ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফারুক, চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান, মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান, গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক, বিপিএটিসির উপ পরিচালক মোরশেদ আলম, কনফিডেন্স গ্রুপের প্রকৌশলী সাইফুল ইসলাম, টেক্সটাইল এ্যাসোসিয়েশনের এজিএম মাইদুল ইসলাম রাজা, কিশোরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলম হোসেন, সহ সাধারণ সম্পাদক সুজাউদ্দোলা লিপটন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সাজু, এমপি প্রতিনিধি রেজাউল ইসলাম স্বপন, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী সাংবাদিক প্রমুখ।
ইত্তেফাক/অনি