চান্দিনায় দারিদ্র বিমোচনে গৃহপালিত পশুসহ বিতরণ

কুমিল্লার চান্দিনায় হতদরিদ্র পরিবারকে স্বাবলম্বী করতে দরিদ্র পরিবারের মাঝে গৃহপালিত পশুসহ দারিদ্র বিমোচন সামগ্রী বিতরণ করা করে চিলড্রেন’র চার্টার ফাউন্ডেশন (সিসিএফ)।

বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে চান্দিনা উপজেলার সুহিলপুর ইউনিয়নের বড়ইয়াকৃষ্ণপুর বাজার সংলগ্ন কালিবাড়ি মাঠে এলাকার অন্তত দুই শত হত দরিদ্রের মাঝে ওই সামগ্রী বিতরণ করা হয়।

এর মধ্যে ১০টি গরু, ৮টি ছাগল, ৬টি সেলাই মেশিন, ৪টি পরিবারে গৃহনির্মাণ, ৫০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণসহ তাদের পরিবারকে চাল-ডাল ও ঈদের পোশাক বিতরণ,  ৪জন পরীক্ষার্থীর ফরমপূরণ, ১০জন রোগীকে চিকিৎসা সাহায্য, ২০জন হতদরিদ্র, ৪জন ক্ষুদে ব্যবসায়ী, ৪টি মসজিদে নগদ অর্থ প্রদান করা হয়।

এছাড়া বিভিন্ন মাদ্রাসা, এতিমখানায় টয়লেট, আইপিএস সহ প্রয়োজনীয় সামগ্রী এবং ঈদের দিন ১শ দরিদ্র পরিবারের মাঝে উন্নত খাবার বিতরণ করে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ওই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম, মুন্সি। 

ইউনিয়ন আওযামী লীগ সভাপতি মোখলেছুর রহমান এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিএফ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি জহিরুল ইসলাম বাবু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমাম হোসেন সরকার, দুবাই আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, সুহিলপুর ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য হাবিবুর রহমান, আব্দুর রহিম প্রমুখ। 

প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে প্রতিষ্ঠানটি এলাকার অসহায় ও দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে প্রতিবছরের ঈদ-উল ফিতরে বিভিন্ন দারিদ্র বিমোচন সামগ্রী ও উপকরণসহ শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে। এছাড়া বাসস্থানহীন পরিবারকে গৃহনির্মাণসহ বিভিন্ন দারিদ্র বিমোচণে নিরলস ভাবে কাজ করছে।

ইত্তেফাক/আরকেজি