কামরাঙ্গীরচরে ২ জনের রহস্যজনক মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচর কয়লার ঘাট এলাকায় মিরাজ ও রুবেল নামে দুই জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। তাদের বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর হবে।

আজ বুধবার (২৫ মে) দুপুরের দিকে কামরাঙ্গীরচর থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়লার ঘাট লবণ ফ্যাক্টরির পাশে একটি রুম থেকে প্রথমে রুবেল নামে এক জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে ওই রুম থেকে মিরাজ নামের আরেক জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে তিনি সেখানে মারা যান।

ওসি আরও বলেন, ওই রুমে গিয়ে দেখা যায় বমির চিহ্ন। পুলিশ ধারণা করছে- রাতের বেলায় তারা হয়তো কিছু খেয়েছে, আর এ কারণে তাদের মৃত্যু হয়েছে।