জাতিসংঘ সদরদপ্তর সফরে গেলেন নৌ প্রধান

নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী গত বুধবার (৫মে) যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর মোহাম্মদ মুসা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান। 

আঃন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানায়।

চার দিনের এ সফরে নৌপ্রধান জাতিসংঘ সদর দপ্তরের সহকারী মহাসচিব ও সামরিক উপদেষ্টা লে. জেনারেল কার্লস এইচ লয়েটি এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া তিনি জাতিসংঘ সদর দপ্তরের অধীনস্থ শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত বিভাগের প্রধান জিন পিয়েরে লেক্রোইস্ক এবং অপারেশনাল কার্যক্রমে সহায়তা প্রদানকারী বিভাগের প্রধান অতুল খেরের সঙ্গেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। সাক্ষাতকালে তারা বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়াও মিশন এলাকায় নৌবাহিনীর কার্যক্রম নিয়ে আলোচনা করবেন। 

আরো পড়ুন: ইংল্যান্ডকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে নেদারল্যান্ডস

ইত্তেফাক/এমআই