মাগুরার শ্রীপুর উপজেলায় সেপটিক ট্যাংকে পড়ে দুইজন নিহত হয়েছে। শুক্রবার সকালে ৯টার দিকে উপজেলার খামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের গফুর বিশ্বাসের ছেলে মনিরুল বিশ্বাস (৩০) ও একই উপজেলার চিলগাড়ী গ্রামের কুমারেশ রায়ের ছেলে পলাশ রায় (২৮)।
শ্রীপুর ফাযার সার্ভিস স্টেশন অফিসার এ কে বিশ্বাস জানান, সকালে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া গ্রামে ওহাব মার্কেটের পিছনে সেপটিক ট্যাংকে সার্টার খোলার সময় পলাশ রায় সেপটিক ট্যাংকে পড়ে যায়। এ সময় গেলে মনিরুল বিশ্বাস তাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নামলে কেউই উঠতে পারে না। এ সময় এলাকাবাসী শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : ইংল্যান্ডকে হারিয়ে উয়েফা নেশন্স লিগের ফাইনালে নেদারল্যান্ডস
মাগুরা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মমতাজ মজিদ জানান , হাসাপাতালে আনা হলে দুইজনই মারা যান।
ইত্তেফাক/ইউবি