‘৭ জুনের অস্বীকারকারীরা মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিশ্বাস করে না’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা স্বাধীনতার মাইল ফলক ৭ জুনকে অস্বীকার করে তারা মুক্তিযুদ্ধের মূল্যবোধ বিশ্বাস করে না।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বাসস

আরও পড়ুন: ভিভিআইপি ফ্লাইট আনতে যাচ্ছেন ক্যাপ্টেন আমিনুল

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন একই সূত্রে গাঁথা ছয় দফা ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। ৭ জুনের হরতাল এবং পরবর্তীতে ঊনসত্তরের বিক্ষুব্ধ বাংলার গণবিস্ফোরণ এগারো দফা আন্দোলন।

তিনি বলেন, এগারো দফা ছিল ছয় দফা ভিত্তিক। এরপর নির্বাচন, ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। এরমধ্য দিয়ে জাতীয় মুক্তি সংগ্রামের সূচনা হয়।

ওবায়দুল কাদের বলেন, ৭ জুনের পথ ধরে বঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতাপেয়েছি। আজ আমাদের মুক্তির সংগ্রামের কাণ্ডারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি।

ইত্তেফাক/এমআরএম