ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তার নিজ দল কনজারভেটিভ পার্টির নেতৃত্ব থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন। তবে তার উত্তরসূরী খুঁজে না পাওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ের শেষ নাগাদ নতুন নেতা নির্বাচন করা হতে পারে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসহ ১১ কনজারভেটিভ এমপিকে সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে।
গত দুই সপ্তাহ আগে মে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এক আবেগপূর্ণ বিবৃতিতে তার বিদায়ের কথা জানান।
আরো পড়ুন: নেপালে প্রচণ্ড ঝড়ে নিহত ১, আহত ৯৯
ব্রেক্সিট অর্থাৎ ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ব্যাপারে তার নতুন পরিকল্পনা মন্ত্রীসভায় ও পার্লামেন্টে অনুমোদিত হবে না এটা স্পষ্ট হওয়ার পরই তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন।
ইত্তেফাক/এসআর