ঝিনাইদহে ৮টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য বিভাগ

ঝিনাইদহে অনিবন্ধিত প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযান পরিচালনা করছে স্বাস্থ্য বিভাগ। শুক্রবার (২৭ মে) দুপুর থেকে বিকাল পর্যন্ত শহরের আরাপপুর, বাস টার্মিনাল, হামদহসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। প্রথম দিনে আটটি হাসপাতাল ও ক্লিনিক সিলগালা করা হয়েছে।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিথিলা ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান পরিচালনা করা হচ্ছে। যেসব হাসপাতালের নিবন্ধন নেই সেই হাসপাতালগুলো তালা ঝুলিয়ে সিলগালা করা হয়েছে। এ পর্যন্ত ওমেগা প্রাইভেট হাসপাতাল, ছন্দা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নোভেল প্রাইভেট হাসপাতালসহ আটটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।