রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুনি গ্রামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় ধাতমা গ্রামের ফুয়াদ আলীর ছেলে ফরিদের (২৮) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (৫ জুন) রাতে ওই নারী নিজে বাদি হয়ে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, ওই নারী পবিত্র ঈদ-উল-ফিতরের দিন বুধবার সকাল সোয়া ১০টার দিকে তার গরু রাজাপাড়া গ্রামস্থ মঞ্জিখোর মাঠে ঘাস খাওয়ানোর জন্য বেঁধে রেখে বাড়ি ফিরছিলেন। এ সময় লগেন সরেণের পুকুরের পূর্বপাড় এলাকায় ফরিদ আলী তাকে একা পেয়ে হাত-মুখ এবং গলা চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।
এ সময় চিৎকার করলে তার স্বামীসহ আশেপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে। পরে মামলা দায়ের করা হয়। ওইদিন পুলিশ অভিযুক্ত ফরিদকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
আরও পড়ুন: ৫ম স্বামীর হাতে খুন হয়েছিলেন মিনু, ১৭ দিন পর লাশ উদ্ধার
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, তাৎক্ষনিক অভিযান চালিয়ে আসামি ফরিদকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/অনি