খালেদার জীবন ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিএনপি

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভেতর থেকে পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন ও নিরাপত্তা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। একই সঙ্গে বেগম জিয়ার সার্বিক নিরাপত্তা ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। 

শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএসএমএমইউতে বোমা উদ্ধারের ঘটনায় গতকাল সন্ধ্যায় দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করেছি। আজকে আবারও বোমা উদ্ধারের ওই রহস্যজনক ঘটনায় আমরা উদ্বেগ জানাচ্ছি।

আরও পড়ুন: ৫ম স্বামীর হাতে খুন হয়েছিলেন মিনু, ১৭ দিন পর লাশ উদ্ধার

ঈদযাত্রার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তির শেষ ছিল না। এর ওপর দুর্ঘটনাও হয়েছে অনেক। সড়কমন্ত্রীর স্বস্তিদায়ক ঈদ যাত্রার ঘোষণা যে সম্পূর্ণ বাকোয়াস ছিল সেটিরই প্রমাণ মিলেছে। 

ইত্তেফাক/অনি