প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতি

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মিরাজুল ইসলাম, সাবেক শিক্ষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

প্রিয় শিক্ষার্থীরা চর্চার জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে শূন্যস্থান পূরণ দেয়া হলো

১. বাংলাদেশ --- দেশ।

২. বর্তমানে আমরা সকলের জন্য খাদ্য ---করতে সক্ষম।

৩. খাদ্য ঘাটতি পূরণের জন্য আমরা --- হতে খাদ্য আমদানি করি।

৪. মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে ---।

৫. বাংলাদেশের প্রায় ---মানুষ গৃহহীন।

৬. প্রতিবছর প্রায় ---লক্ষ মোট জনসংখ্যার সাথে যুক্ত হচ্ছে।

৭. সকলের জন্য --- নিশ্চিত করা সরকারের জন্য অনেক কঠিন।

৮. নিরাপত্তা আর কাজের খোঁজে --- মানুষ শহরে চলে আসছে।

৯. শহরের --- মানুষেরা মানবেতর অবস্থায় বসবাস করছে।

১০. সমাজে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর অধিক ---প্রভাব পড়ছে।

১১. সমাজের অগ্রগতিতে ---অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

১২. --- কারণে অনেক মা-বাবা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারেন না।

১৩. . স্বাস্থ্যহীনতার কারণে অনেকে---করতে পারে না।

১৪. মানুষ গাছপালা --- বাড়ি-ঘর তৈরি করছে।

১৫. অধিক ফসল ফলাতে প্রচুর রাসায়নিক ---- ব্যবহার করা হয়।

১৬. ভূ-গর্ভের --- উত্তোলনের ফলে পরিবেশ ও জলবায়ুর ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

১৭. --- উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি।

১৮.দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক ---সুষ্ঠু ব্যবহার করা সম্ভব।

১৯.দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে প্রচুর  বৈদেশিক --- অর্জন করা সম্ভব।

২০. --- কর্মসূচির মাধ্যমে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায়।

                 বাম               ডান

ক. মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান

খ. শ্রমশক্তি রপ্তানি

গ. মৌলিক শিক্ষার উন্নয়ন

ঘ. বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি কারিগরি প্রশিক্ষণ পদ্ধতি।

ঙ. কর্মমূখী শিক্ষা ব্যবস্থার জন্য         মূলধন

 বৃত্তিমূলক প্রশিক্ষণ পদ্ধতি।

 সৃজনশীল পদ্ধতি।

 শিক্ষা 

 প্রাকৃতিক সম্পদ

 কারিগরি শিক্ষার প্রসার প্রয়োজন।

উত্তর: ক. মানব সম্পদ উন্নয়নের মূল উপাদান— শিক্ষা।

খ. শ্রমশক্তি রপ্তানি — বৃত্তিমূলক প্রশিক্ষণ পদ্ধতি।

গ. মৌলিক শিক্ষার উন্নয়ন — সৃজনশীল পদ্ধতি।

ঘ. বিশেষায়িত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি — কারিগরি প্রশিক্ষণ পদ্ধতি।

ঙ. কর্মমূখী শিক্ষা ব্যবস্থার জন্য— কারিগরি শিক্ষার প্রসার প্রয়োজন।