প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা প্রস্তুতি

গুণ্য ২.৫ এবং গুণক ০.১ হলে গুণফল কত?

গণিত

দিলীপ কুমার রায় , সহকারী শিক্ষক ,

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট 

 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা , তোমরা যারা ২০১৮ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষা দিবে তাদের জন্য গণিতের সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করছি । পরীক্ষার প্রস্তুতির জন্য এগুলো ভালোভাবে পড়বে। প্রশ্নকাঠামো অনুযায়ী ১ নং ( সংক্ষিপ্ত প্রশ্ন ২০ টি থাকবে ২০ টির উত্তর দিতে হবে ) এর সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি   ।

 

৭ম অধ্যায় / দশমিক ভগ্নাংশঃ

১। ১৮.৫৭৫- ১৫.৮৯৫  = কত হবে ?

উ: ২.৬৮

২। ০.০০২´.০২´.২ কত ?

উ: ০.০০০০০৮

৩। গুণ্য ২.৫ এবং গুণক ০.১ হলে গুণফল কত?

উ: ০.২৫

৪। ১ কুড়ি লিচুর দাম ১৪০ টাকা হলে ০.৫ কুড়ি লিচুর দাম কত ?

উ: ৭০ টাকা

৫। একজন শিক্ষার্থীর ওজন ৩০ কেজি হলে ১.৫ টন সমান কত জন শিক্ষার্থী হবে ?

উঃ ৫০ জন ।

৬। যে কোনো অংকের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে দশমিক বিন্দু কোন দিকে সরে ?

উ: ডানে ।

৭। যে কোন অংকের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যে কোন সংখ্যাকে ভাগ  করলে দশমিক বিন্দু কোন দিকে সরে ?

উ: বামে  ।

৮। ১ মিটার লোহার পাতের ওজন ২.৩৫ কেজি হলে ৪ মিটারের ওজন কত ?

উ: ৯.৪ কেজি

৯। ১ টি কলমের দাম ২০.২৫ টাকা হলে ৮ টি কলমের দাম কত ?

উ: ১৬২ টাকা ।

১০। দশমিক সংখ্যার দশমিক বিন্দুর ডানদিকের স্থানের নামগুলো লেখ ।

উ: দশমাংশ , শতাংশ , সহস্রাংশ  ইত্যাদি ।

১১। দশমিক সংখ্যার দশমিক বিন্দুর বাম দিকের স্থানের নামগুলো লেখ ।

উ: একক  , দশক  , শতক  ইত্যাদি