ব্যস্ততার জন্য বিশ্বকাপ ক্রিকেটের সব ম্যাচ দেখতে পারি না এটা ঠিক। তবে সবসময় খোঁজখবর নিই। আমি চাই এবারে বাংলাদেশ ও ইংল্যান্ড বিশ্বকাপ ফাইনাল খেলুক।
আর একটা কথা বলে রাখি, যেহেতু ঈদে আমার ছবি 'পাসওয়ার্ড' ও বিশ্বকাপ দুটোই চলছে। তাই দুটোই সমান গুরুত্ব দিয়ে দেখুন। দেশকে ভালোবাসুন। ক্রিকেটের কথা লিখতে এসে নিজের ছবির ক্যাম্পেইন করে ফেললাম। হাঃ হাঃ হাঃ!
যাই হোক, বাংলাদেশের বাইরে আমার ফেবারিট দল এবারে ইংল্যান্ড। আর আমি চাই, এবার এমন কেউ বিশ্বকাপ পাবে যারা আগে কখনো পাইনি। আমি তো মনে করি সর্বকালের সেরা ক্রিকেট টিম নিয়ে খেলছে এখন বাংলাদেশ। তাই প্রত্যাশা অনেক।
আমি এরই ভেতরে আমার বন্ুদের সঙ্গে বাজি ধরে রেখেছি। দেখা যাক। আমি ফাইনালে খেলবে বলে বাজি ধরেছি। আমার এক বন্ু বলেছে সেমি ফাইনালে নাকি আটকে যাবে। আমিই জিতব ইনশা আল্লাহ।
লেখক : চিত্রনায়িকা