নেত্রকোনায় বজ্রপাত নিরোধক সংকেত যন্ত্র স্থাপনের দাবিতে মানববন্ধন 

নেত্রকোনার হাওরাঞ্চলসহ সকল উপজেলায় বজ্রপাতে মৃত্যুর হার কমাতে বজ্রপাত নিরোধক সংকেত যন্ত্র স্থাপনের দাবিতে রবিবার (২৯ মে) নেত্রকোনা জেলা প্রেসক্লাব সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

বেসরকারি সংস্থা আইইডির ব্যবস্থাপনায় এবং স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ আয়োজিত বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যপী মানববন্ধন চলাকালে অতি দ্রুত বজ্রপাত নিরোধক সংকেত যন্ত্র স্থাপনের দাবি জানিয়ে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর সভার প্যানেল মেয়র এম মহসিন আলম, জনউদ্যোগ আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক একেএম আব্দুল্লাহ, সাংবাদিক আলপনা বেগম, জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ রায়হান, সাংবাদিক মুসফিক  মাসুদ এবং জনউদ্যোগ ফেলো শ্যামলেন্দু পাল। 

মানববন্ধন থেকে জানানো হয় গত দুবছরে নেত্রকোনায় বজ্রপাতে ৭০ জন প্রাণ হারান।