৬ পর্বের বিশেষ ধারাবাহিক

ঝগড়া চলছে

আজ

চ্যানেল :এসএ টিভি

সময় :রাত ৮টা ৪০ মিনিট

এসএ টিভিতে আজ রাত ৮টা ৪০মিনিটে প্রচার হবে ৬ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘ঝগড়া চলছে। নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। অভিনয় করেছেন সজল, নাদিয়া নদী, শামীম হাসান সরকার, তাসনুভা তিশা প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে সাহস ও তমাল বন্ধু। সাহস হলো ঝগড়াটে স্বভাবের ছেলে। এই স্বভাবের কারণে ছয়জন মেয়ের সঙ্গে ব্রেকআপ হয়েছে। তমাল তাকে ফিলোসফার হিসেবে মানে। সে বলে, আমরা সবসময় শুনি, গার্লফ্রেন্ড প্যারা দেয়। কিন্তু তোকে কখনো গার্লফ্রেন্ড প্যারা দেয় এমন বলতে শুনিনি। উল্টো তোর সাবেক গার্লফ্রেন্ডদের বলতে শুনেছি, তোর মতো প্যারা তাদের কেউ দেয়নি। এ ধরনের কথায় সাহস খুব গর্ববোধ করে। তার মতে, এটাই হলো আসল পুরুষের ধর্ম। আজকালকার পুরুষেরা ভালোবাসার নামে তাদের পৌরষ্য অকাতরে বিলিয়ে দিয়ে নিজেদের ভেজা বিড়াল বানিয়ে ফেলছে। সে এর ঘোর বিরোধী। তার ঝগড়ার এত সুনাম যে, অনেক সময় অনেকে তাকে ভাড়া করে নিয়ে যায়, ঝগড়া করার জন্য। এরকমই একটা ঝগড়া করার প্রস্তাব পায় সে। তমালের কাজিন হলো অনুলি। অনুলি এক বিচিত্র ঝামেলায় পড়েছে। সেই ঝামেলা সমাধান করতে গিয়ে আরেক ঝামেলার সৃষ্টি হয়।