মায়েরা পাখির মতো হয়

আজ

চ্যানেল :চ্যানেল আই

সময় :সন্ধ্যা ৯টা ৩৫ মিনিট

 

চ্যানেল আইতে প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘মায়েরা পাখির মতো হয়’। দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। অভিনয়ে নুশরাত ইমরোজ তিশা, সজল, শিখা মৌ প্রমুখ।

ছোটবেলা থেকেই কাজকর্ম করে খায় সুফিয়া। আজ এর বাসা তো কাল ওর বাসার গায়ে হলুদ, বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠানে কাজ করে। বেশ ভালোই কাটছিল তার। পাশের পাড়ার এক ইলেকট্রিক মিস্ত্রী হারুন পছন্দ করে সুফিয়াকে। প্রতিদিন কাজ শেষে ঘোরাঘুরি, গল্প করা, হাত ধরে ওভারব্রিজে দাঁড়িয়ে থাকার পর একসময় ওদের বিয়ে হয়। একটা মেয়ে আসে ওদের ঘরে। নাম রাফিয়া। তো এই রাফিয়াকে ঘিরে সুফিয়ার ইচ্ছেটা দিনে দিনে বাড়তে থাকে। একটাই লক্ষ্য তার, মেয়েকে যেন মায়ের মতো মানুষের বাড়িতে কাজ না করতে হয়। যাতে ওর ভবিষ্যত্ আর দশটা শিক্ষিত মানুষের মতো হয়। এতে বাঁধ সাধে হারুন। মেয়ের জন্য করা ডিপিএসটা ভেঙে ইলেকট্রিকের দোকান দিতে চায় সে। রাফিয়া ধীরে ধীরে বড় হয়ে একদিন ডাক্তার হয়। নিজের টাকায় একটা গাড়িও কিনে সে, পাশের সিটে মাকে বসাবে এই আশায় মায়ের কাছে ছুটে যায়।