মির্জাপুরে ১১ ক্লিনিক-হাসপাতাল- ডায়াগনস্টিক সেন্টার সিলগালা 

টাঙ্গাইলের মির্জাপুরে সোমবার ১১ ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুর ইসলাম বুলবুল জানান, নিবন্ধন না থাকায় শাহ চন্দ্রপুরি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা, মহিরুননেছা হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সিলগালা, মাতৃস্নেহ ডেন্টাল ক্লিনিককে ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা, মা ডেন্টাল কেয়ারকে পাঁচ হাজার টাকার জরিমানা ও সিলগালা, বাঁশতৈল ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা ও সিলগালা ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বেশি দামে বিক্রি করায় বাঁশতৈল বাজারের একটি ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালে মাসুদ করিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, উপজেলা সেনেটারি পরিদর্শক ইসরাত জাহান উপস্থিত ছিলেন।