নিউইয়র্কে ১২তম এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠান

নিউইয়র্কে শোটাইম মিউজিকের দ্বিতীয় সিগনেচার প্রোগ্রাম ‘এনআরবি অ্যাওয়ার্ড’-এর ১২তম আসর বসেছিল গত ২৯ মে রবিবার। এদিন সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে জমকালো অনুষ্ঠানে প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাবানদের এনআরবি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের বেশকয়েকজন জনপ্রিয় শিল্পী বিভিন্ন পর্বে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাঁপা, জনপ্রিয় টিভি অভিনেতা আব্দুন নূর সজল, অভিনেত্রী ও মডেল পিয়া বিপাশা, চিত্রনায়িকা শিরীন শীলী ও অধরা খান। প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে অংশগ্রহণ করেন শিমুল খান, চন্দন চৌধুরী, রানো নেওয়াজ, কামরুজ্জামান বকুল, শামীম সিদ্দিকী, তৃণিয়া হাসান, অনিক রাজ প্রমুখ। নৃত্য পরিবেশনা ও ফ্যাশন শো’তে অংশ নেয় মাজিদ ডিজায়ার। কানাডা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বেশকয়েকজন শিল্পীও এ অনুষ্ঠানে অংশ নেন।

এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। এছাড়া স্পন্সর প্রতিষ্ঠানের কর্তা-ব্যক্তিরা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন এবং প্রতিভাবানদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংবাদ পাঠিকা ও জনপ্রিয় উপস্থাপিকা নিম্মি নাহার।

উল্লেখ্য, ১২তম এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠান হওয়ার কথা ছিল গত বছরের ২৫ ডিসেম্বর শনিবার। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বাড়তে থাকায় শোটাইম মিউজিক তাদের সব ধরনের অনুষ্ঠান স্থগিত করে দেয়।