রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সোমবার (৩০ মে) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৩১ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি জানিয়েছে, এ সময় গ্রেফতারদের কাছ থেকে ২১ হাজার ২৩৮ পিস ইয়াবা, ২২৩ গ্রাম হেরোইন, ৫ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।