কুমিল্লায় অস্ত্র-গুলিসহ একজন গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় অস্ত্র-গুলিসহ ইকবাল হোসেন ওরফে বাবু নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে জেলার বুড়িচং উপজেলার বুড়িচং উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বাবু ওই গ্রামের আলী হোসেনের ছেলে।

কুমিল্লার র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার প্রণব কুমার জানান, গ্রেফতারকৃত বাবু দীর্ঘদিন ধরে বুড়িচং এলাকায় চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। শুক্রবার তার বিরুদ্ধে বুড়িচং থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।