কিশোরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি

এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল শুক্রবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই-কাঠালিয়া গ্রামের রাসেল মিয়ার স্ত্রী শাহানার (২০) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর শাহানার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। শাহানার লাশ বাড়ির একটি নির্মাণাধীন ঘরের টানা বিমের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।