শরীয়তপুরে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

শরীয়তপুর প্রতিনিধি

জেলা আওয়ামী লীগ ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করে। দিবসের কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করে। দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এ বি এম গিয়াস উদ্দিন পাহাড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাব সভাপতি অনল কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক বিজ্ঞ পিপি মির্জা হযরত আলী, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহাবুব রাজ্জাক, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান প্রমুখ।