পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদায় শুক্রবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্টে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের নাম খাদিজা বেগম ওরফে খতেজা (৪৫)। তিনি উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের সর্দ্দারপাড়া গ্রামের অহিদুল ইসলামের স্ত্রী।
পরিবারের লোকজন জানান, ঘটনার সময় পানি উত্তোলনের জন্য বাড়ির মোটরে সুইচ দিতে যান খাদিজা। এ সময় বিদ্যুত্স্পৃষ্ট হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।
চন্দনবাড়ি ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কলেজছাত্রের মৃত্যু
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা জানান, মিঠাপুকুরে বৃহস্পতিবার বিদ্যুত্স্পৃষ্টে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম লিমন মিয়া (১৮)। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামপুরা গ্রামের এনামুল হকের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ওই কলেজশিক্ষার্থী বাড়িতে অকেজো হয়ে যাওয়া ডিশ লাইনের সংযোগ মেরামত করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় বাড়ির লোকজন তাকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।