সাবেক মহানগর ছাত্রলীগ নেতার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত 

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপুর ১৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
 
সোমবার (৩০ মে) রাজধানীর ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ের বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সহ- সভাপতি ফাহাদ হোসেন তপুর আয়োজনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া শরীয়তপুর গ্রামের বাড়িতেও একইভাবে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

২১ শে আগস্ট গ্রেনেড হামলার সময় ঘতনাস্থলে লাল দাগ দিয়ে চিহ্নিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপু। ছবি- সংগৃহীত

কাওসার হোসেন শিপু ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক থাকার পাশাপাশি তিনি শরীয়তপুর সরকারি কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জি.এস ছিলেন।

১৬ বছর আগে তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের বিরুদ্ধে ২০০৬ সালের ৩০ মে বাংলাদেশ ছাত্রলীগের ডাকা বিক্ষোভ মিছিলে থাকা অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন

আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারেক সাইদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান রানা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ- সভাপতি শাহবাজ হোসেন বর্ষণসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র পুত্র এবং তথ্য বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়কে ফুল দিয়ে সংবর্ধনা কালে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপু