প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী চিন্তার কারণে আজ আমরা আইসিটি শিক্ষায় দক্ষ তরুণ তরুণীদের নিয়ে কাজ করতে পারছি। গবেষণার দিক থেকে হাবিপ্রবি বেশ এগিয়ে যাচ্ছে, অনেক দক্ষ জনবল পাচ্ছি এখান থেকে। পাশাপাশি তিনি গবেষণা ক্ষেত্রে হাবিপ্রবিকে আরও বেশি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
মঙ্গলবার (৩১ মে) দুপুর সাড়ে তিনটায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে স্থাপিত 'মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং সেন্টার' উদ্বোধন ও পরিদর্শন শেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় একথা বলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
'মোবাইল গেইম ও অ্যাপস টেস্টিং সেন্টার' এর উদ্বোধন শেষে হাবিপ্রবির ভার্চুয়াল ক্লাসরুমে সংক্ষিপ্ত আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, সকল অনুষদের ডীন, আই.আর.টি এর পরিচালক, আই.কিউ.এ.সি এর পরিচালক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সকল চেয়ারম্যানবৃন্দ, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস শাখার পরিচালক, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক, আইটি সেল এর কো-অর্ডিনেটরসহ আইটি সেলের সকল কর্মকর্তাবৃন্দ।
এসময় ড. এম. কামরুজ্জামান হাবিপ্রবি পরিদর্শনের জন্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-কে ধন্যবাদ জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গঠনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়।
এসময় ভবিষ্যতে গবেষণা ক্ষেত্রে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় হাবিপ্রবিতে আরও বেশি বেশি সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।