লালমনিরহাটের আদিতমারীতে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১ জুন) দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিআর সারোয়ার এ অভিযান পরিচালনা করেন।
ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলো হলো-আদিতমারী উপজেলা সদরের বেস্ট পপুলার ডায়াগনস্টিক সেন্টার, আজিম প্যাথলজি ও সাপ্টিবাড়ী খাতাপাড়া এলাকায় ইউনাইটেড ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জি,আর সারোয়ার বলেন, ‘ইউনাইটেড ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ও বেস্ট পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা করে ও আজিম প্যাথলজিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌফিক আহমেদ, সমাজসেবা কর্মকর্তা রওশন আলী মন্ডল ও অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম উপস্থিত ছিলেন।