পিরোজপুরের কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় সাংবাদিকতার অন্যতম পথিকৃৎ দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি) ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (১ জুন)বিকেলে উপজেলা জেপি’র কার্যালয়ে উপজেলা জাতীয়পার্টি(জেপি)’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিঞা মনুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোছা.খালেদা খাতুন রেখা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন,কাউখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.বনি আমিন,
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মো.মোস্তাফিজুর রহমান,উপজেলা জেপি’র সিনিয়র সহ-সভাপতি শাহ-আলম নসু সাধারণ সম্পাদক মনজুরুল মাহাফুজ পায়েল, উপজেলা জেপি’র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার,সহ-সভাপতি শাহ-আলম তালুকদার শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসুরু,জেপি নেতা বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দিন তালুকদার,ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি শেহাব উদ্দিন কাশেমী, উপজেলা জেপি’র সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান জুয়েল, যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু,ছাত্র সমাজের সভাপতি কাউয়ুম
শেখ প্রমুখ।
এ সময় সহকারী কমিশনার(ভূমি) জান্নাত আরা তিথি,চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়কুজ্জামান তালুকদার মিন্টুসহ উপজেলা আওয়ামীলীগ,জাতীয় পার্টি,যুবসংহতি,ছাত্রসমাজ.মহিলা পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আলোচাসভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছরোয়ার হোসেন।