প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লী উন্নয়নের জন্য সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এ্যান্ড দ্যা প্যাসিফিক (সিরডাপ) কর্তৃক ‘আজিজুল হক পল্লী উন্নয়ন পদক ২০২১’ লাভ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার (২৮ মে) গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ‘আজিজুল হক পল্লী উন্নয়ন পদক ২০২১’ তুলে দেন সিরডাপের মহাপরিচালক ডা. চেরদসাক ভিরাপা।
রোববার এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ পদক প্রাপ্তি পল্লী উন্নয়নে তার সুদক্ষ নেতৃত্বের স্বীকৃতি। এতে দেশ ও জাতির সম্মান ও গৌরব বৃদ্ধি পেয়েছে। উপাচার্য আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে বাংলাদেশের গ্রামাঞ্চল তথা পল্লী এলাকা আরো উন্নত হবে। শহরের সুযোগ-সুবিধা পল্লী অঞ্চলেও পৌঁছে যাবে।
এ সময় উপাচার্য প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।