চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামে আমরা আশরাফপুরবাসী নামের একটি সংগঠনের আয়োজনে মাদক নির্মূলে খেলাধুলা এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতিবারের মতো এবারও ঈদে ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। অবিবাহিত একাদশ ২-০ গোলে বিবাহিত একাদশকে হারিয়েছে। বিপ্লব ও মেহেদী গোল করেন। এই ম্যাচটি ১৯৮০ সাল থেকে হয়ে আসছে।
খেলায় প্রধান অতিথি ছিলেন আনসার ভিডিপির সাবেক মহাপরিচালক আবু তাহের মাস্টার এবং বিশেষ অতিথি ছিলেন ইসলাম প্রসেসের মালিকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।
অবিবাহিত একাদশ : সাইফুল চৌধুরী রাসেল (অধিনায়ক), মেহেদী, সুমন, ফিরোজ, রুবেল, হান্নান, রিমেল, শাওন, দিদার, সিহাব, বিপ্লব, জসিম এবং মোশারফ।
বিবাহিত একাদশ : আলী (অধিনায়ক), শাখাওয়াত, ফারুক, নাদিম, রহিম, ঈমান, শাহজালাল, মামুন, মাসুদ, রাজিব, রাসেল, আরিফ, সোহাগ এবং সাদ্দাম। -খবর বিজ্ঞপ্তি