খাগড়াছড়ি সেনা রিজিয়নের নির্দেশনা অনুযায়ী সম্প্রীতি ও উন্নয়নের অংশ হিসেবে ‘জোন কমান্ডার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২’-এর ফাইনাল খেলা হয়েছে।
বুধবার (১ জুন) কাচালং সরকারি ডিগ্রি কলেজ মাঠে জোনের সার্বিক ব্যবস্থাপনায় এই খেলা হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে তুলাবন স্পোর্টিং ক্লাব বনাম দুরছড়ি ভলান্টিয়ার সংঘ মুখোমুখি হয়েছিল। এতে তুলাবন স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সর্বোচ্চ গোলদাতা, শ্রেষ্ঠ খেলোয়াড়সহ সবার মধ্যে পুরস্কার বিতরণ করেন লে. কর্নেল মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, পিএসসি, জোন কমান্ডার, মারিশ্যা জোন ও অধিনায়ক, মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, অন্যান্য অফিসার, সাংবাদিকসহ স্থানীয়রা।