মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া ২’। কার্তিক আরিয়ান আর কিয়ারা আদভানির নতুন জুটিকে দেখা গেছে এই ছবিতে। কমেডির মোড়কে হরর ছবি। এবার ফের বড়পর্দায় ‘ভুল ভুলাইয়া’র সিকু্যয়াল বক্স অফিস কাঁপিয়েছে। এবারের এই ছবিতে কিয়ারা কার্তিকের ‘লাভ ইন্টারেস্ট’ আবার মঞ্জুলিকাও। ছবিতে কার্তিক-কিয়ারার একটি চুমুর দৃশ্যই যেন বড় হাইলাইটস! এই ভূতুড়ে ড্রামায় প্রথমবার একসাথে কাজ করেছেন কার্তিক আর কিয়ারা। হালে সিদ্ধার্থ আর কিয়ারার ব্রেকআপের খবর এসেছে। সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানির আলাদা হওয়ার খবর আপাতত রাষ্ট্র হয়ে গেছে চারিদিকে। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির ভক্তদের জন্য রয়েছে এটি খারাপ খবর। প্রেমের সম্পর্কের পাট চুকিয়ে ফেললেন এই তারকা জুটি। সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি কখনও তাদের প্রেমের বিষয়টি নিয়ে কোনো আলোচনা করেননি। তবে তাদের মধ্যে যে ঘনিষ্ঠতা দেখা গেছে সেটি কারও নজর এড়ায়নি। ঠিক একইভাবে প্রেমের সম্পর্কের পাট চুকে যাওয়া প্রসঙ্গেও কিছু বলেননি তারা। সিদ্ধার্থ-কিয়ারার ব্রেকআপের কারণ হিসেবে কার্তিককে দায়ি করল নেটপাড়া। ভুল ভুলাইয়া ২-তে কিয়ারা-কার্তিকের চুমুই নাকি সিদ্ধার্থের সঙ্গে ব্রেকআপের কারণ।
এদিকে কিয়ারা ব্যস্ত নিজের কাজ নিয়ে। ‘কার্তিক’-কে তো বিচ্ছেদের কারণ হিসেবেও দায়ী করলেন কেউ কেউ। কারও মতে, সিদ্ধার্থের সাথে কিয়ারাকে বেশি মানায়। সিদ্ধার্থ আর কিয়ারার সম্পর্ক ভাঙার খবরে খুব মন খারাপ ভক্তদের। আর হবে নাই বা কেন, ‘শেরশাহ’ দেখার পর থেকেই দু’জনের বিয়ের আর্জি তুলতে শুরু করেছিলেন অনুরাগীরা । দু’জনের এক পরিচিত এই ব্রেকআপ নিয়ে জানিয়েছেন, সিদ্ধার্থ-কিয়ারা আর একসঙ্গে নেই। পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ, বলতে পারেন ভালোবাসা ফুরিয়ে গেছে।
কেন এই সম্পর্ক ভাঙল? এর জবাব যে ওদের কাছেই কাছে। তবে সত্যি এই সম্পর্ক ভাঙাটা দুর্ভাগ্যজনক। সিদ্ধার্থ-কিয়ারার ঘনিষ্ঠতা দেখে কারোই মনে হয়নি এই সম্পর্ক ভাঙতে পারে। এদিকে, মাস কয়েক আগে সিদ্ধাথ র্ নিজের বাবা-মায়ের সঙ্গেও কিয়ারাকে পরিচয় করিয়েছিলেন।
কিয়ারার আগে আলিয়া ভাটের সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার প্রেম ছিল। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবিতে অভিনয় করতে গিয়েই তারা একে অপরের প্রেমে পড়েছিলেন। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। আলিয়া এখন রণবীর কাপুরের স্ত্রী। কার্তিক আরিয়ান এখন বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’, এতে আর কারও সন্দেহ নেই। সারা আলি খান থেকে শুরু করে নুসরত ভারুচা, ফতিমা সানা শেখ— অনেকের সঙ্গেই তার সম্পর্কের গুঞ্জন ছিল। কিন্তু সেসব প্রেম আবার ভেঙেও গেছে! সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ২’ ছবির প্রচারে কপিল শর্মার শো’তেও দেখা গেছে কার্তিক আর কিয়ারাকে। কার্তিক আর কিয়ারাকেও নিজের শো’তে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন কপিল। সেই সঙ্গে তার স্বভাবসিদ্ধ চটুল প্রশ্নে অস্বস্তিতেও পড়তে হলো কার্তিককে। কার্তিকের এই ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’র মতো আচরণ নিয়েই মজা করেছেন কপিল শর্মা। আর সেই রসিকতার উত্তরও মজার ছলেই দিয়েছেন কার্তিক।
কার্তিক-কিয়ারা তার শো’তে আসামাত্রই তিনি বলে ওঠেন, ‘কার্তিক তার শো’তে যতবার নতুন নায়িকাদের সঙ্গে নিয়ে আসেন, ততবারই গুজব ছড়ায় তারা দুজন প্রেম করছেন। এর আগের বেশ কয়েকবার এমনটা হয়েছে।’ কপিলের এই কথায় দুই তারকাই বেশ অস্বস্তিতে পড়েন। পরিচালক সন্দ্বীপ রেড্ডি ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাসকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। ‘স্পিরিট’ শিরোনামে এ সিনেমা নির্মাণের ঘোষণা আগেই দিয়েছেন ‘কবীর সিং’খ্যাত এই পরিচালক। প্রভাসের বিপরীতে এই সিনেমায় কে অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ‘কবীর সিংহ’, ‘শেরশাহ’র নায়িকা, ২৯ বছর বয়সী অভিনেত্রী কিয়ারা আদভানি প্রভাসের বিপরীতে অভিনয় করবেন।