রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৪

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

বুধবার (১ জুন) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২ জুন) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪ টি মামলা দায়ের করা হয়েছে। 

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, আসামিদের কাছ থেকে ১ হাজার ৫২১ পিস ইয়াবা ট্যাবলেট, ৮৫ গ্রাম হেরোইন, ৪৬ কেজি ৫৫৫ গ্রাম গাঁজা, ৭০ বোতল ফেনসিডিল, দেশি মদ ১০ লিটার ও ৮৫ গ্রাম জব্দ করা হয়।